×

শিক্ষা

শহীদুল্লাহ হলের সামনে গুলিবিদ্ধ নিউমার্কেট থানা ছাত্রলীগ নেতা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৯:৫১ এএম

শহীদুল্লাহ হলের সামনে গুলিবিদ্ধ নিউমার্কেট থানা ছাত্রলীগ নেতা

নিউমার্কেট থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদুল হাসান ফাহাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে নিউমার্কেট থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদুল হাসান ফাহাদ (২৪) গুলিতে আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সামনে গুলির ঘটনায় তিনি আহত হন। তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে দাবি করেছেন ফাহাদ নিজেই।

তিনি বলেন, তিনি নিউমার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাদের কাছে সংবাদ আসে শহিদুল্লাহ হলের সামনে কোটাবিরোধী আন্দোলনকারীরা ছাত্রলীগকে মারধর করছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ছাত্রলীগের নেতৃত্বে তারা শহীদুল্লাহ হলের সামনে পৌঁছলে সেখান থেকে তাদের ইট পাটকেল নিক্ষেপ করে।

একপর্যায়ে তাকে লক্ষ্য করে কিছু দূরে দাঁড়িয়ে থাকা এক যুবক কোমর থেকে পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি করে। সেই গুলিটি তার বাম পায়ের উরুতে বৃদ্ধ হয়ে অপর দিক দিয়ে বেরিয়ে যায়।

ফাহাদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা তার ব্যবস্থাপত্রে উল্লেখ করেছেন গানশট ইনজুরি।

আরো পড়ুন : ঢাবির জহুরুল হক হলে অভিযান, দুটি হেলমেট জব্দ

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে নামিয়েও মায়ামির হার

মেসিকে নামিয়েও মায়ামির হার

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

ফলিয়া বাজারে ৮ পাটের গুদামে আগুনে, ক্ষতি ২ কোটি টাকা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যায় তিনদিন পর ২১জনকে আসামী করে মামলা

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি, আয় ১০ কোটি রুপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App