×

শিক্ষা

শহীদ মিনারে আন্দোলনকারীরা, টিএসসিতে ছাত্রলীগ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:৪৩ পিএম

শহীদ মিনারে আন্দোলনকারীরা, টিএসসিতে ছাত্রলীগ

ছবি: ভোরের কাগজ

কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে। অন্যদিকে টিএসসি ও রাজুতে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। 

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা তিনটার দিকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে লাঠিসোটা ও হেলমেট নিয়ে টিএসসি এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

আরো পড়ুন: কোটা আন্দোলনে উত্তাল রাজধানী, দুর্ভোগে মানুষ

ছবি: ভোরের কাগজ

এ নিয়ে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার প্রক্টরিয়াল কমিটির এক জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। 

বিকেল সাড়ে তিনটায় প্রক্টরিয়াল বডির সদস্যরা সহকারী প্রক্টর ড. মো. আব্দুল মুহিত, মুহম্মদ বদরুল হাসানসহ আরো কয়েকজন শিক্ষক টিএসসিতে পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন। 

পরে সোয়া চারটার দিকে শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের শান্ত করতে এলে শিক্ষার্থীরা 'ভুয়া ভুয়া' দুয়ো ধ্বনি দেন। এ সময় তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

সহকারী প্রক্টররা দ্রুত স্থান ত্যাগের সময় শিক্ষার্থীদের হামলায় চারজন শিক্ষক আহত হন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App