×

শিক্ষা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে তুলে নেয়ার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০১:০৫ পিএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে তুলে নেয়ার অভিযোগ

আসিফ মাহতাব

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে তাকে রাজধানীর উত্তরার বাসা থেকে তুলে নেয়া হয়। আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১টার পর ১৫ জনের একটি দল আমাদের উত্তরার বাসায় আসেন। তাদের বেশিরভাগের শরীরে ডিবির পরিচয় সম্বলিত পোশাক ছিল। তবে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তারা কিছু জানায়নি। তবে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হবে বলে জানিয়েছেন তারা। আমার মা এখন ডিবি কার্যালয়ে গেছেন। এখনো জানি না আমার ভাই কোথায় আছে।

এদিকে আটকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ মাহতাব। পোস্টে তিনি লিখেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেপ্তার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন? [না আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে, ওই কাপুরুষদেরকে ভয় পাবো কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য।] কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক? নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত?

আরো পড়ুন: তিন সমন্বয়ককে তুলে নেয়ার ব্যাপারে যে ব্যাখ্যা দিচ্ছেন ডিবিপ্রধান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা

উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App