×

শিক্ষা

প্রতারকচক্র থেকে ফেলোদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৬:১৭ পিএম

প্রতারকচক্র থেকে ফেলোদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসির

ছবি: সংগৃহীত

প্রতারকচক্র থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ফেলোশিপ পাওয়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছে ইউজিসি। মঙ্গলবার (২০ আগস্ট) ফেলোদের সতর্ক করে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে চিঠি পাঠিয়েছে ইউজিসি।

ইউজিসিসি জানায়, ইউজিসির সচিব/উপসচিব পরিচয়ে ড. মিজানুর রহমান নামে একজন প্রতারক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউজিসি ফেলোর ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করে সম্প্রতি দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে তিনি মঙ্গলবার শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

গত জুলাই মাস থেকে ইউজিসি ফেলোদের সম্মানি দ্রুত ছাড় করার কথা বলে প্রতারক চক্রটি গবেষক-ফেলোদের বিকাশ বা ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করছে। ইউজিসি মনে করে, এটি একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের কাজ। এছাড়া ড. মিজানুর রহমান নামে কোনো কর্মকর্তা ইউজিসিতে কর্মরত নেই। প্রতারক চক্র থেকে সংশ্লিষ্ট সব গবেষক-ফেলোদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরো পড়ুন: প্রাথমিক স্কুলে নতুন শপথবাক্য, বাদ শেখ মুজিবের নাম

ইউজিসি ফেলোদের সম্মানি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরিচালিত নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে ইউজিসি থেকে পাঠানো হয়ে থাকে। বিকাশ বা নগদ বা উপায় বা ক্রেডিট কার্ড নম্বরে অর্থ পাঠানো হয় না।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতারকচক্র বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে ইউজিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App