×

শিক্ষা

জবিতে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে চলছে কনসার্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম

জবিতে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে চলছে কনসার্ট

কনসার্টের আয়োজন করেছে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। ছবি: ভোরের কাগজ

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে চলছে কনসার্ট। কনসার্টের আয়োজন করেছে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। বুধবার (২৮ আগস্ট) এ কনসার্টের টিকেট মূল্য নির্ধারণ করা হয় ২৫০ টাকা। টিকিট বিক্রি করে ৫ লাখ টাকার অধিক অর্থ সংগ্রহ করা হয়েছে। 

এদিন বিকেল ৪টায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গনে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে বিনা পারশ্রমিকে গান গান- শিরোনামহীন, এভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ.কে. রাহুল এন্ড ব্লাক জ্যাং ব্যান্ডদলসমূহ।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানব সৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালীন মুহুর্তে আমরা গানের বন্যার্তদের পাশে দাঁড়াতে এ কনসার্ট আয়োজন করেছি।

জানা যায়, কনসার্টের জন্য কোনো ব্যান্ডদল পারিশ্রমিক নেননি। এছাড়া সাউন্ড, মিউজিক, লাইটিং, মঞ্চ সাজানো সবকিছুই বিনা পারিশ্রমিকে আয়োজন করা হয়েছে। বিকেল থেকেই দর্শনার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করে। সন্ধ্যার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাড়াও বাইরের মানুষের ভিড় বাড়ে। এদিকে কনসার্ট ঘিরে বাড়তি নিরাপত্তাও দেখা যায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App