×

শিক্ষা

হাবিপ্রবির হলগুলোতে নতুন হল সুপার নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

হাবিপ্রবির হলগুলোতে নতুন হল সুপার নিয়োগ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হলগুলোতে নতুন হল সুপার নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (১১ সেপ্টেম্বর) রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত নয়টি পৃথক বিজ্ঞপ্তিতে নয়টি হলে হল সুপার নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পলায়ন করলে হাবিপ্রবির উপাচার্যসহ বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দ পদত্যাগ করলে হল সুপারগণেরাও পদত্যাগ করেন।

আরো পড়ুন: জবি থেকে উপাচার্য নিয়োগে আলোচনায় ৩ অধ্যাপক

তারই প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান হলে হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগের প্রফেসর ড.আবু খায়ের মো. মুক্তাদিরুল বারী চৌধুরী। তাজউদ্দিন আহমেদ হলের হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এগ্রোফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড.মো. শোয়াইবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মো. আরিফুজ্জামান। শেখ রাসেল হলের হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন  ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগের প্রফেসর ড.মো.হাফিজুর রহমান। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঞা। আইভি রহমান হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. মো.সহিদুল ইসলাম। কবি সুফিয়া কামাল হলের হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মো.আবু সাঈদ মন্ডল। শেখ সায়েরা খাতুন হলের হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড.মো.আবুল কালাম আজাদ এবং ইন্টারন্যাশনাল হলের হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মো.আদনান  আল বাচ্চু।

তারা প্রত্যেকেই নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন।এবং বিধি মোতাবেক তারা সংশ্লিষ্ট দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App