×

শিক্ষা

ফল প্রকাশের পূর্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৪:৫০ পিএম

ফল প্রকাশের পূর্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নেই

শিক্ষর্থী/ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গগুলোকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বুধবার (১১ নভেম্বর) কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গগুলোর উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এ বছর উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। তথাপি কমিশন অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এইচ.এস.সি বা সমমানের পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম/ শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, নিয়মানুযায়ী এস.এস.সি ও এইচ.এস.সি বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষা ন্যূনতম জিপিএ ২.০০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ অন্যূন ৬.০০ থাকতে হবে। সে অনুসারে, ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পূর্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কোন সুযোগ নেই।

উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পরে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের শিক্ষার্থী ভর্তির যোগ্যতা সংক্রান্ত নীতিমালা অনুসরণপূর্বক শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার জন্য ইউজিসি বিশেষভাবে অনুরোধ জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App