×

শিক্ষা

ঢাবির হলের পাশে মিললো অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পিএম

ঢাবির হলের পাশে মিললো অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির বলে জানা গেছে।

রবিবার (২৭ অক্টোবর) ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজিবুল আলম জানান, খবর পেয়ে ফজলুল হক হলের গেটের পাশে ফুটপাত থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাতেই থাকতো। কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে অসুস্থ্যতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গেই পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App