×

শিক্ষা

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত। ছবি: সংগৃহীত

এমবিবিএস ও বিডিএস (ডেন্টাল) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৭ জানুয়ারি মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টালে ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবে বরাত হতে পারে। শবে বরাত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আছে। এছাড়াও বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে পরীক্ষা আয়োজনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বহাল থাকছে ঢাবির ভর্তি কার্যক্রমে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App