×

শিক্ষা

তিতুমীর কলেজ

দাবি না মানলে বুধবার মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

দাবি না মানলে বুধবার মহাখালীতে ‘বারাসাত ব্যারিকেড’

ছবি: ভোরের কাগজ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের দাবি আজকের মধ্যে মেনে না নিলে বুধবার (২০ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এটিকে তারা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে তারা এ ঘোষণা দেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

আরো পড়ুন: সড়ক অবরোধ করবেন না তিতুমীরের শিক্ষার্থীরা, চলবে ‘কলেজ ক্লোজডাউন’

ব্রিফিংশেষে শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। এসময় তারা ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি'’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারো সড়কে শিক্ষার্থীরা। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের এ কর্মসূচিতে বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ। রাজধানীজুড়ে দেখা দেয় তীব্র যানজট। পরে আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

কাঁচাবাজারে আগুন, কাঁচা মরিচ ৩০০ ছুঁই ছুঁই

কাঁচাবাজারে আগুন, কাঁচা মরিচ ৩০০ ছুঁই ছুঁই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App