×

শিক্ষা

৪২ ও ৪৩তম বি‌সিএ‌সের বিজ্ঞ‌প্তি প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম

৪২ ও ৪৩তম বি‌সিএ‌সের বিজ্ঞ‌প্তি প্রকাশ
৪২ ও ৪৩তম বি‌সিএ‌সের বিজ্ঞ‌প্তি প্রকাশ
৪২ ও ৪৩তম বি‌সিএ‌সের বিজ্ঞ‌প্তি প্রকাশ

করোনা মহামারীর মধ্যেই বিসিএসের ৪২তম বি‌শেষ এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে‌ছে সরকা‌রি কর্ম ক‌মিশন (পিএসসি)। সোমবার (৩০ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৪২তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘আগামী ৭ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারিতে হবে।’

আর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে (বেতার) ৪৩, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ১৯, ডেন্টাল সার্জনে ৭৫ এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৩তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। আবেদন জমাদানের শেষ তারিখ ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App