×

শিক্ষা

ডিগ্রি পরীক্ষার সময় বাড়ল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

ডিগ্রি পরীক্ষার সময় বাড়ল

ডিগ্রি পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে। ফলে যে বিষয়গুলোর পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, এখন সেটি চার ঘণ্টা হবে। প্রশ্নপত্রে যে সময়ই থাকুক, ৩০ মিনিট করে সময় বাড়বে। শনিবার (২৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের যে বিষয়ের পরীক্ষা তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, সেটি এখন সাড়ে তিন ঘণ্টা হবে। আর যে বিষয়গুলোর পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, সেটি এখন চার ঘণ্টা হবে। প্রশ্নপত্রে যে সময়ই থাকুক, ৩০ মিনিট করে সময় বাড়বে। 

তৃতীয় বর্ষের পরীক্ষা ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন: সিটি কলেজ আরো ২ দিন বন্ধ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App