×

শিক্ষা

মাহবুবুর রহমান মোল্লা কলেজ সংঘর্ষে ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ৩০ শিক্ষার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

মাহবুবুর রহমান মোল্লা কলেজ সংঘর্ষে ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ৩০ শিক্ষার্থী

সংঘর্ষে আহত শিক্ষার্থী। ছবি: ভোরের কাগজ

ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে আহত হওয়া ৩০ জন শিক্ষার্থী। এরা সবাই কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী। সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টায় ডা. মাহবুবুর মোল্লা কলেজের সামনে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন- নাইম (২০), সিয়াম (১৯), মোল্লা সোহাগ (১৮) রাজিম (১৭), শরিফুল (১৭), জাহিদ (২৫), মোস্তফা (২৩), রাতুল (২১), শফিকুল ইসলাম (২৬ মেহেদী হাসান (২৪), সজিব বেপারী (২৮), ফয়সাল (১৯), সাগর (২১), ইমন (২৪), সিয়াম (১৮) সহ তালিকার বাইরে মোট ৩০ জন।

আরো পড়ুন: মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলায় নিহত ৩, দাবি কর্তৃপক্ষের

চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের বিষয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মাহমুদ বলেন, এখন পর্যন্ত ৩০ জন এসেছে আমাদের কাছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ১০ জনের ভেতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি। তাদের সেখানে ভর্তি হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App