×

শিক্ষা

সমন্বয়কদের আলোচনার বৈঠকে যায়নি কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

সমন্বয়কদের আলোচনার বৈঠকে যায়নি কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ

ছবি: সংগৃহীত

রাজধানীর চলমান আন্ত:প্রাতিষ্ঠানিক দ্বন্ধ নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আজ রাত ১০টায় আহ্বান করা বৈঠকে যায়নি কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ। সোমবার (২৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দুই কলেজের অধ্যক্ষ।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, আলোচনায় বসার জন্য ফোন এসেছিলো। কিন্তু আমরা যাচ্ছি না। এটা আলোচনার সময় না। শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। আলোচনার সময় নেই এখন। এখন আবার কিসের আলোচনা। আমরা সবাই শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত। অনেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। এখন পর্যন্ত ৪০ জন শিক্ষার্থীর আহতের খবর পেয়েছি। সব শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ভার কলেজ বহন করবে।

আরো পড়ুন: ভাঙচুর চালানোয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেন্ট গ্রেগরি কলেজ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় বলেন, আমাদের পার্শ্ববর্তী কলেজ কবি নজরুল কলেজ যেহেতু যাচ্ছে না সেহেতু আমরাও যাবো না। আমাদের ছাত্রদের রক্তের ওপর দিয়ে আমরা কোনো সংলাপে যাবো না। মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কোনো বৈঠক করবো না আমরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের এ সংকট সময়ে আমাদের কথা ভেবেছে। তবে আমরা চাই আমাদের শিক্ষা মন্ত্রণালয় সবকিছু তদন্ত করুক। শিক্ষামন্ত্রনালয় যদি সবাইকে নিয়ে বসে তখন আমরা বসবো। মোল্লা কলেজের সঙ্গে এখন আলোচনায় বসলে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বেইমানি করা হবে।

এর আগে সন্ধ্যায় রাজধানী বাংলামোটরের রুপায়ন টাওয়ারে তিন কলেজের শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও রাজনৈতিক দল, সমন্বয়কদের নিয়ে আলোচনার ডাক দেন কেন্দ্রীয় সমন্বয়ক। দুই কলেজের অধ্যক্ষ জানান কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ফোন করে আমাদের আহ্বান জানান। তবে সমন্বয়ক তারিকুলকে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।

এর আগে দুই কলেজের অধ্যক্ষ জানান তাদের কলেজের কোন শিক্ষার্থী নিহত হয়নি। অনেক শিক্ষার্থী আহত তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিক্ষার্থীদের চিকিৎসাভার কলেজ বহন করবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App