×

শিক্ষা

ডিএমআরসি অধ্যক্ষ

হামলায় ৫০ কোটি টাকার বেশি ক্ষতি, মামলার প্রস্তুতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

হামলায় ৫০ কোটি টাকার বেশি ক্ষতি, মামলার প্রস্তুতি

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ । ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলার ঘটনায় ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন এই তথ্য জানিয়েছেন।

তিনি দাবি করে বলেন, ‘শহিদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ডিএমআরসির ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আমরা অতি শিগগিরই এ বিষয়ে মামলা করার কথা ভাবছি।’ 

প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টার দিকে শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা।

আরো পড়ুন: সমন্বয়কদের আলোচনার বৈঠকে যায়নি কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ

পরে দুপুর ১টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়াও সংঘর্ষ ঘটে। এতে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ী এলাকা। ওই ঘটনায় অনেকে আহত হলে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা।

এই ঘটনায় আহত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সোমবার বিকেল ৪টা পর্যন্ত তারা ঢামেকের জরুরি বিভাগে নেয়া হয় তাদের। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও ঘটনাস্থলে রয়েছে পুলিশ, র‌্যাব ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App