×

শিক্ষা

শীতকালীন ছুটিতে মানোন্নয়ন পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১০:১৪ পিএম

শীতকালীন ছুটি উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট ১১ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামীকাল (২৪ ডিসেম্বর) থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম। তবে এ ছুটির ভেতরেও করোনার কারণে আটকে থাকা বিভিন্ন বিভাগের রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা চালিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, শীতকালীন ছুটিতে ইংরেজি বিভাগ রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বললে তিনি পরীক্ষা নেয়ার মৌখিক অনুমতি দিয়েছেন। অন্যান্য বিভাগগুলোও চাইলে রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নিতে পারবে।

এগারো দিনের ছুটি শেষে ৪ জানুয়ারি থেকে আবার যথারীতি অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App