×

শিক্ষা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হতে পরীক্ষা দিতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হতে পরীক্ষা দিতে হবে

ছবি: সংগৃহীত

প্রধান শিক্ষক ও অধ্যক্ষ এবং সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ রোববার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এনটিআরসিএ জানায়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) এবং সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

এই নিয়োগ প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি, পরীক্ষা পদ্ধতি এবং ১২ হাজার ৯৫১টি শূন্য পদের নিয়োগ বিষয়ে আগামি মঙ্গলবার (৭ এপ্রিল) একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App