×

শিক্ষা

ভিকারুননিসার স্কুল শাখাতেও চালু হচ্ছে অনলাইন ক্লাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

ভিকারুননিসার স্কুল শাখাতেও চালু হচ্ছে অনলাইন ক্লাস

ছবি : সংগৃহীত

রোববার (১২ এপ্রিল) থেকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস শুরু হয়েছে। এবার প্রতিষ্ঠানটির স্কুল শাখাতেও অনলাইন ও অফলাইন, দুই ধরনের ক্লাস চালু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে সপ্তাহে তিন দিন সরাসরি (অফলাইন) এবং তিন দিন অনলাইন ক্লাস নেওয়া হবে।

প্রতিষ্ঠানটির এক নোটিশে জানানো হয়েছে, স্কুল শাখায় শনি, সোম ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রোব, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে। অনলাইন ক্লাসের রুটিন ও অংশগ্রহণের লিংক সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

এর আগে একই পদ্ধতিতে কলেজ শাখায় ক্লাস কার্যক্রম শুরু হয়। ১২ এপ্রিল থেকে সেখানে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস চালু রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মূলত জ্বালানিসংকট মোকাবিলার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি থাকায় আপাতত ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

আরো পড়ুন : ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’

এর আগে ১২ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান, বৈসাবি, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে স্কুল শাখা তিন দিন বন্ধ ছিল। এ কারণে ওই দিন শুধু কলেজ শাখার ক্লাস অনুষ্ঠিত হয়েছে এবং অংশগ্রহণ সন্তোষজনক ছিল। ছুটি শেষে বৃহস্পতিবার থেকে স্কুল শাখার শিক্ষার্থীদের জন্যও অনলাইন ক্লাস শুরু হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজসহ ঢাকা মহানগরের নির্ধারিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস চালু করা হয়েছে। পরীক্ষামূলক এই ব্যবস্থায় শনি, সোম ও বুধবার সরাসরি ক্লাস এবং রোব, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি।

বৈশ্বিক জ্বালানিসংকট, তীব্র যানজট এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার কথা বিবেচনায় নিয়ে পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীর—এই মিশ্র (ব্লেন্ডেড) শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App