×

শিক্ষা

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

আসন্ন এসএসসি পরীক্ষা চলার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের কোচিং সেন্টারগুলো সরকারের নিবন্ধন নিয়ে গড়ে ওঠে না। কোথায় কোচিং হচ্ছে আমরা তো জানি না।  তাই, পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার খোলা থাকবে কি থাকবে না- এ নিয়েও সরকারের কোনো নির্দেশনা নেই।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারের জন্ম কেন হয়, এটা আমাদের বুঝতে হবে। যখন ক্লাসে শিক্ষা ঠিকমতো হয় না, তখন কোচিং সেন্টারের জন্ম হয়। শিক্ষকরা যাতে ক্লাসে ভালোভাবে লেখাপড়া করাতে পারে, আমরা সেই ব্যবস্থা করছি। কোচিং সেন্টার বা যে কেউ প্রশ্ন ফাঁসের মতো ক্রাইম করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

তিনি বলেন, রাস্তায় যানজট এড়াতে পরীক্ষার্থীরা যাতে আগেভাগেই কেন্দ্রে যেতে পারে সে জন্য সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে।

মন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষকরা কোন পদ্ধতিতে খাতা দেখছেন, সেটি মনিটরিং করা হবে। খাতায় যতটুকু উত্তর লিখবে শিক্ষার্থীরা, তার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে কোনো দুষ্টচক্র যদি ক্ষতিসাধন করতে চায়, দায়ীদেরকে আইনের আওতায় আনা হবে। পরীক্ষাকে কেন্দ্র করে যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকার আন্তরিক ও সিরিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

দুদকের মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

দুদকের মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App