×

শিক্ষা

চাকরি ছেড়েছেন শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:১৬ পিএম

চাকরি ছেড়েছেন শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

ফাইল ছবি

চাকরি ছেড়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তা। প্রশাসনসহ কয়েকটি বিসিএস ক্যাডারের চাকরিতে যোগ দিতে তারা চাকরি ছেড়েছেন বলে জানা গেছে।

সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের গণিতের প্রভাষক মো. আশরাফুল ইসলাম, কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রভাষক (পদার্থবিজ্ঞান) মো. মহি উদ্দিন এবং চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।

এরমধ্যে মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে, মো. মহি উদ্দিন ৪৪তম বিসিএস (আনসার) ক্যাডারে সহকারী পরিচালক/জেলা এবং মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।

অপর প্রজ্ঞাপনে ফেনীর সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) আবদুল্লাহ আল লিমন ও সিলেটের সোনাগাজী বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) আপেলকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।

এরমধ্যে আবদুল্লাহ আল লিমন ৪৪তম বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আপেলও ৪৪তম বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

শেখ হাসিনা পরিবারের টাকা পাচার সোহেল তাজের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

শিবালয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

শিবালয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমছে না

আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App