×

শিক্ষা

জাল সনদে আরো ১১৭ শিক্ষকের এমপিও বাতিল, নেওয়া হবে আইনি ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৪৮ পিএম

জাল সনদে আরো ১১৭ শিক্ষকের এমপিও বাতিল, নেওয়া হবে আইনি ব্যবস্থা

ছবি : সংগৃহীত

জাল সনদের মাধ্যমে চাকরি নেওয়ার প্রমাণ পাওয়ায় আরও ১১৭ শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সনদ জাল হিসেবে প্রমাণিত হয়েছে। এরপর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর ১৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাঁদের এমপিও সুবিধা বাতিল করা হয়। তালিকায় মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন।

এদিকে একই দিনে জাল প্রত্যয়নপত্র ব্যবহারের অভিযোগে ২৪ জন কলেজশিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির বেসরকারি কলেজ শাখা-৩ থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে পাঠানো তালিকায় মোট ৮৫ জন ভুয়া বা জাল প্রত্যয়নপত্রধারী শিক্ষকের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৪ জন কলেজ পর্যায়ের এবং ৬১ জন স্কুল পর্যায়ের শিক্ষক।

এনটিআরসিএর যাচাই শেষে তাঁদের প্রত্যয়নপত্র জাল বলে নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে এমপিও বাতিল, সরকারি অনুদান ও বেতন-ভাতা বাবদ নেওয়া অর্থ ফেরত আদায় এবং মামলা দায়েরের বিষয়ও রয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন তাঁদের এমপিও বাতিল বা স্থগিত করা হবে না এবং কেন নিয়োগ বাতিল করা হবে না। নোটিশ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App