×

শিক্ষা

ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে যেদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০২:০৪ পিএম

ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে যেদিন

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য ছুটি আরো কয়েকদিন বহাল থাকছে।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করেন। যদিও কর্মজীবীরা ইতোমধ্যে কর্মস্থলে ফিরেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ৪ জুন পর্যন্ত ছুটি থাকবে। এরপর ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী রোববার (৭ জুন) থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হবে।

আরো পড়ুন : সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

মাদ্রাসায় ছুটি আরো এক সপ্তাহ বেশি। দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ঈদের ছুটি তুলনামূলক দীর্ঘ। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রোববার) থেকে মাদ্রাসাগুলোতে পুনরায় শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু হবে। স্কুল-কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭ জুন থেকে এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ১৪ জুন থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App