×

শিক্ষা

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল বেরোবি কর্মকর্তারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল বেরোবি কর্মকর্তারা

ছবি : সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীর্ঘদিনের পদোন্নতি বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচির চতুর্থ দিনে প্রশাসনের আশ্বাসে এক সপ্তাহের জন্য তা স্থগিত করেছেন কর্মকর্তারা।

মঙ্গলবার (৯ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ সময় কর্মকর্তাদের পক্ষে সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন মিঠু বলেন, “আজ আমরা রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করেছি। প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে, অতি দ্রুত আপগ্রেডেশনের বিষয়টি সুরাহা করা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ঘোষিত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি আজ থেকে স্থগিত করব।”

তিনি বলেন, “উপাচার্য মহোদয়ের মৌখিক আশ্বাসে আমরা আমাদের কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত করছি। যদি এই সময়ের মধ্যে দেখি কাজ হচ্ছে না, তাহলে আমরা সকলে মিলে বসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. হাসিবুল আহসান, মোছা. খালিদা আক্তার, ফজলুল হক, মো. মমিনুল ইসলাম, শাপলা রানী সরকারসহ প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব, একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

শিশু অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

প্রতারণা মামলা: আত্মসমর্পণের পর জামিনে নায়িকা ববি

প্রতারণা মামলা: আত্মসমর্পণের পর জামিনে নায়িকা ববি

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App