×

শিক্ষা

নাম-বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান করলো ঢাকা শিক্ষাবোর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

নাম-বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান করলো ঢাকা শিক্ষাবোর্ড

ফাইল ছবি

শিক্ষার্থীদের নিজ নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

একইসঙ্গে কোনো প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

আজ শনিবার (২০ জুন) বোর্ডের সচিব অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডে নাম ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট আবেদনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বোর্ডের আবেদন দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে সরলপ্রাণ আবেদনকারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেক আবেদনকারী চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ঢাকা শিক্ষা বোর্ড আরো জানায়, নাম ও বয়স সংশোধনের পুরো প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হচ্ছে। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, প্রয়োজনীয় তথ্য বা জরুরি সহযোগিতার প্রয়োজন হলে আবেদনকারীদের সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবনের লিফট-৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দালালমুক্ত সেবা গ্রহণ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রতারণা থেকে নিজে নিরাপদ থাকুন এবং অন্যদেরকেও এই বিষয়ে সচেতন করুন।

সূত্র: বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, ২৪ মামলা

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, ২৪ মামলা

১১ মামলার অভিযুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১ মামলার অভিযুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আইজিপি-আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপি-আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App