×

শিক্ষা

সব মাদ্রাসায় পিটি-সমাবেশ নিয়ে জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

সব মাদ্রাসায় পিটি-সমাবেশ নিয়ে জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত

দেশের সব মাদরাসায় প্রতিদিন শারীরিক প্রশিক্ষণ (পিটি), সমাবেশ এবং খেলাধুলার আয়োজন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে শিক্ষার্থীদের এসব কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব মাদরাসার প্রধানের কাছে পাঠানো হয়।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার বিস্তার এবং সুস্থ, কর্মক্ষম ও দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শারীরিক প্রশিক্ষণ ও খেলাধুলার বিকল্প নেই।

নির্দেশনায় আরও বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিন পিটি, সমাবেশ ও খেলাধুলার আয়োজন করবেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।

এতে উল্লেখ করা হয়েছে, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেখানে খেলাধুলায় দক্ষ কোনো কর্মরত শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দিতে হবে। পাশাপাশি শূন্য পদগুলো দ্রুত বিধি অনুযায়ী পূরণের উদ্যোগ নিতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মতে, নিয়মিত শারীরিক প্রশিক্ষণ ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলাবোধ এবং মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App