×

শিক্ষা

ঢাবি প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টিএসসিতে ফুটবলপ্রেমীদের ঢল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:৫২ এএম

ঢাবি প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টিএসসিতে ফুটবলপ্রেমীদের ঢল

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন সীমাবদ্ধতা ও বাধার আলোচনা থাকলেও, রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকেই টিএসসি এলাকায় জড়ো হতে শুরু করেন হাজার হাজার ফুটবলপ্রেমী। স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

রোববার দিবাগত রাতে সরেজমিনে দেখা যায়, খেলা শুরুর কয়েক ঘণ্টা আগেই টিএসসির বিভিন্ন প্রান্তে জড়ো হন দলের সমর্থকরা। কারও গায়ে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, আবার কেউ স্পেনের লাল জার্সি পরে প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে আসেন। হাতে পতাকা, মুখে প্রিয় দলের স্লোগান আর মোবাইল ফোনে ছবি তোলার ব্যস্ততায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

টিএসসিতে খেলা দেখতে আসা এক শিক্ষার্থী বলেন, বিশ্বকাপের বড় ম্যাচগুলো বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে দেখার আনন্দ আলাদা। তাই সব ব্যস্ততা ছেড়ে এখানে চলে এসেছি। আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগত প্রবেশ নিষেধ করে রেখেছে। তারপরেও ফুটবলপ্রেমীদের খেলা দেখা আটকে রাখতে পারেনি।

এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আল আমিন বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। এমন ম্যাচ ঘরে বসে দেখার চেয়ে ফুটবলপ্রেমীদের সঙ্গে দেখার আনন্দ অনেক বেশি।

স্পেনের এক সমর্থক বলেন, জয়-পরাজয় খেলায় থাকবেই। কিন্তু দুই দলের সমর্থকদের একসঙ্গে উৎসব করার এই পরিবেশটাই সবচেয়ে সুন্দর। তবে আজ আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্বকাপ নেবে।

আরেক দর্শক বলেন, টিএসসি শুধু খেলা দেখার জায়গা নয়, এটা এখন ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে। এখানে এলে বিশ্বকাপের আসল আমেজটা পাওয়া যায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই বহিরাগত প্রবেশ নিষেধ করে রেখেছিল, সেই বাধা পেরিয়ে ফুটবল খেলা দেখতে এসেছি টিএসসিতে।

ম্যাচ ঘিরে টিএসসি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও শৃঙ্খলা রক্ষায় কাজ করতে দেখা যায়।

ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে রোববার দিবাগত রাতের টিএসসি যেন রূপ নেয় এক বিশাল ফ্যান জোনে। স্পেন-আর্জেন্টিনা ম্যাচকে কেন্দ্র করে স্লোগান, উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসায় মুখর ছিল পুরো এলাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের শিরোপা জয়ের মঞ্চে ইয়ামালের বান্ধবী, কে এই গার্সিয়া?

স্পেনের শিরোপা জয়ের মঞ্চে ইয়ামালের বান্ধবী, কে এই গার্সিয়া?

মেসির রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ মেসির রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

একসঙ্গে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী, কিন্তু কেন?

একসঙ্গে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী, কিন্তু কেন?

 কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App