×

শিক্ষা

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল: নাছির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল: নাছির

ছবি : সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দাবি করেছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ছাত্রদল। তার ভাষ্য, এ আন্দোলনে সংগঠনটির ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন, তারা একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চলেছে। তার দাবি, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন সফলতা লাভ করে। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজপথে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং এ আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।

নাছির আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে এবং নিহতদের কবর জিয়ারত করা হয়েছে। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ মামুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

সাগরে লঘুচাপের আভাস

সাগরে লঘুচাপের আভাস

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App