×

শিক্ষা

ঈদে মিলাদুন্নবী (সা.)

সব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

সব শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

ফাইল ছবি

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুন: ‘ধর্মের শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন মানুষের চরিত্র-আচরণে প্রতিফলিত হয়’

নির্দেশনায় বলা হয়েছে, গত ১৩ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসন এবং আশকোনা ও জেদ্দা হজ অফিসসহ দেশের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও বিশেষ কর্মসূচি পালন করা হবে।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও কর্মের পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে বলা হয়েছে।

নির্দেশনায় এসব কর্মসূচির মাধ্যমে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই দেশের বন্ধুত্ব দীর্ঘদিনের, ফখরুলকে শি জিনপিং

দুই দেশের বন্ধুত্ব দীর্ঘদিনের, ফখরুলকে শি জিনপিং

আসছে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে কি বাংলাদেশ থেকে?

আসছে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে কি বাংলাদেশ থেকে?

রাতের আঁধারে কলাবাগানে দুর্বৃত্তের তাণ্ডব, আতঙ্কে পরিবার

রাতের আঁধারে কলাবাগানে দুর্বৃত্তের তাণ্ডব, আতঙ্কে পরিবার

‘কার এত জ্বালা’, কাকে ইঙ্গিত করে বললেন প্রতিমন্ত্রী?

‘কার এত জ্বালা’, কাকে ইঙ্গিত করে বললেন প্রতিমন্ত্রী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App