×

শিক্ষা

এ প্লাস বা গোল্ডেন জিপিএ-৫ নয়, সন্তান সুমানুষ হচ্ছে কি না সেটাই মুখ্য

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

এ প্লাস বা গোল্ডেন জিপিএ-৫ নয়, সন্তান সুমানুষ হচ্ছে কি না সেটাই মুখ্য

ছবি: ভোরের কাগজ

সন্তানের এ প্লাস বা গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পেছনে না ছুটে তাকে নৈতিক, মানসিক ও শারীরিকভাবে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মইনুল হক মঈন।

তিনি বলেছেন, ‘অভিভাবকেরা শুধু সন্তান এ প্লাস বা গোল্ডেন জিপিএ-৫ পেল কি না, তা নিয়ে দৌড়াচ্ছেন। কিন্তু সন্তান মানুষ হলো কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত করলেই হবে না, সন্তানকে নৈতিক, মানসিক ও শারীরিক শিক্ষায়ও শিক্ষিত করতে হবে।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীতে মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মইনুল হক বলেন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা থেকে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সন্তানদের নৈতিক শিক্ষা দিতে না পারলে একসময় সমাজব্যবস্থা ভেঙে পড়তে পারে। এখনই দেখা যাচ্ছে, অনেক সন্তান অভিভাবক ও শিক্ষকদের কথা শুনছে না। এর পেছনের কারণগুলো পরিবার ও সমাজকে গভীরভাবে ভাবতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের আচরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠগুলোতে পড়াশোনা করেও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়োজ্যেষ্ঠদের অসম্মান করছেন এবং অশালীন ভাষায় আক্রমণ করছেন। ‘আপনার সন্তান কি সেই পথে যাবে? কখনোই নয়। তাই সন্তানকে শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

শিশুদের অতিরিক্ত মোবাইল ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক করে মইনুল হক বলেন, ছোট শিশুদের খাওয়ানোর সময় অনেক অভিভাবক মোবাইল ফোন বা টেলিভিশনের সামনে বসিয়ে দেন। এতে শিশুর স্বাভাবিক যোগাযোগ ও বিকাশ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ছোটো বেলা থেকেই শিশুদের সঙ্গে পরিবারকে সময় দিতে হবে এবং প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের শারীরিক কর্মকাণ্ডও কমে গেছে। খেলাধুলা, হাঁটাহাঁটি ও অন্যান্য শারীরিক কার্যক্রমের সুযোগ তৈরি করা জরুরি। মানসিক ও শারীরিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

মইনুল হক বলেন, ‘আপনি একা ভালো থাকলেই হবে না, সমাজকে পরিবর্তন করতে হবে। নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, তা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।’

ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগর এলাকায় শিক্ষা, খেলাধুলা ও সামাজিক মূল্যবোধের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পরিবার থেকেই পরিবর্তনের শুরু করতে হবে। অভিভাবক, শিক্ষক ও সমাজের সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আসরাফ লিটন। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্যসচিব মো. আলম মেহেদী হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু, ‘প্যারা পনিরসহ’ গ্রেপ্তার ২

ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু, ‘প্যারা পনিরসহ’ গ্রেপ্তার ২

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

এ প্লাস বা গোল্ডেন জিপিএ-৫ নয়, সন্তান সুমানুষ হচ্ছে কি না সেটাই মুখ্য

এ প্লাস বা গোল্ডেন জিপিএ-৫ নয়, সন্তান সুমানুষ হচ্ছে কি না সেটাই মুখ্য

কবে দেশে ফিরছেন মির্জা আব্বাস, যা জানা গেল

কবে দেশে ফিরছেন মির্জা আব্বাস, যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App