×

শিক্ষা

শিক্ষকদের আগস্টের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে মাউশির সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

শিক্ষকদের আগস্টের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে মাউশির সুখবর

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সবকিছু ঠিক থাকলে সোমবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

রোববার (৩০ আগস্ট) মাউশির একটি সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আগস্ট মাসের বেতন-বিলের তথ্য অনলাইনে জমা দিতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি। তবে সোমবার প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে সোমবার আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

আরও পড়ুন: ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জানা গেছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিল প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনে দাখিল করেন। পরে এসব বিল যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানো হয়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিশোধ নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবির মেসে ডাল-ভর্তায় মাস পার

বেরোবির মেসে ডাল-ভর্তায় মাস পার ব্রয়লারের এক টুকরোতেই আমিষের চাহিদা

‘পদ্মার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের চাহিদা নির্ধারণ করতে হবে’

‘পদ্মার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের চাহিদা নির্ধারণ করতে হবে’

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App