×

শিক্ষা

ছাত্রকে দিয়ে খাতা দেখালেন শিক্ষক, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম

ছাত্রকে দিয়ে খাতা দেখালেন শিক্ষক, অতঃপর...

ছবি : সংগৃহীত

পরীক্ষকের দায়িত্বে থেকেও নিজে উত্তরপত্র না দেখে ছাত্রদের দিয়ে তা মূল্যায়ন করানোর অভিযোগে নরসিংদীর মাধবদীর গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একজন পরীক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে তার ছাত্রদের দিয়ে তা দেখাচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, অনুসন্ধানে জানা গেছে, নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন ২০২৬ সালের আলিম পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তার ছাত্রদের দিয়ে মূল্যায়ন করিয়েছেন।

আরও পড়ুন: বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত

বিষয়টি নজরে আসার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মাধবদী থানায় মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর আওতায় মামলা করেন।

এদিকে উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

বদলির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় শিক্ষকরা

বদলির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় শিক্ষকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App