×

শিক্ষা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এরপর ৪ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। পরে ৪ অক্টোবর তাদের নিজ নিজ বিদ্যালয়ে পদায়ন করা হবে।

আরও পড়ুন: সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়েও সংসদে তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য রয়েছে।

মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নম্বর ৭৩/২০২৩-এর মামলাটি নিষ্পত্তি হয়েছে। এর ফলে পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকদের শূন্য পদ পূরণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

নতুন সহকারী শিক্ষক নিয়োগের পাশাপাশি দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষক পদগুলোও পূরণের উদ্যোগ নেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App