×

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

ছবি : সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফল দেখতে পারছেন।

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ দেওয়ার সুযোগ পেয়েছেন।

দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এবার উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আসনসংখ্যা সীমিত হওয়ায় জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীও তাদের পছন্দের প্রথম প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নাও পেতে পারেন।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশ শ্রেণির এ ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরবর্তী ধাপের সময়সূচি

প্রথম ধাপের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণসহ পরবর্তী কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে।

ভর্তি নিশ্চিতকরণ ও ফি প্রদান: নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে শিক্ষার্থীর প্রাথমিক নির্বাচন ও আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

  • মাইগ্রেশন: শিক্ষার্থীদের দেওয়া পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
  • মূল ভর্তি কার্যক্রম: কলেজগুলোতে মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
  • ক্লাস শুরু: সব আনুষ্ঠানিকতা শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

ফল দেখবেন যেভাবে

ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোম পেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করা এবং পরবর্তী ধাপের কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের সময়সূচি মেনে চলতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেকে যে ১২ প্রকল্পের অনুমোদন দিল সরকার

একনেকে যে ১২ প্রকল্পের অনুমোদন দিল সরকার

ভারতের সেফ হোম থেকে দেশে ফিরলেন ১৮ নারী ও শিশু

ভারতের সেফ হোম থেকে দেশে ফিরলেন ১৮ নারী ও শিশু

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App