×

শিক্ষা

শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত

জাতীয়করণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি পারসোনেল ডেটা শিট (পিডিএস) ব্যবস্থায় নিবন্ধনের সুযোগ তৈরি করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ জাতীয়করণ করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়নও সম্পন্ন হয়েছে। নতুন নির্দেশনাটি মূলত এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের জন্য প্রযোজ্য।

গত ১৯ অক্টোবর মাউশি এক চিঠিতে এ নির্দেশনার কথা জানায়। এ বিষয়ে অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অবহিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন—এমন শিক্ষক-কর্মচারীদের যথাযথ প্রক্রিয়ায় এমপিও ইনডেক্স কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমপিও ইনডেক্স কর্তনের কাজ এমপিও অনলাইন সফটওয়্যারের মাধ্যমে অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) হার্ডকপি আবেদন জমা দিয়ে সম্পন্ন করা যাবে।

নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার পর এমপিও ইনডেক্স কর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধন করে পিডিএসের অন্তর্ভুক্ত হতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে বিতর্কে কাইলি জেনার

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে বিতর্কে কাইলি জেনার

রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App