×

শিক্ষা

চলমান বিসিএস পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই: পিএসসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৭ পিএম

আপাতত চলমান তিনটি বিসিএস পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই তবে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময় বাড়িয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন বা পিএসসি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমে বলেছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি বিসিএস পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় খোলার সাথে সমন্বয় করে পেছানোর যে ইঙ্গিত দিয়েছেন সেটা শুধুমাত্র ৪৩তম বিসিএসের দিকেই ইঙ্গিত করেছেন। তারপরেও অন্য বিসিএসগুলোর বিষয়েও কোন পরামর্শ এলে কমিশনের বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে 'পরীক্ষা ও প্রার্থী বান্ধব' সিদ্ধান্ত নেওয়া হবে'।

পিএসসি চেয়ারম্যান বলেছেন, ‘পরীক্ষা নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ৪১ কিংবা ৪২ তম বিসিএসের পরীক্ষা অনেক আগেই হয়ে যেত। সব প্রক্রিয়া শেষে শুধু পরীক্ষা গ্রহণ বাকী আছে। তাই এগুলো পেছানোর তেমন কোনো যুক্তি নেই। তবে বিশ্ববিদ্যালয় না খোলায় ৪৩তম বিসিএসের আবেদনের সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেটি সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিবো।’

আগামী ৬ই অগাস্ট ৪৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। যার জন্য আবেদনের সুযোগ দেয়া আছে ৩১শে মার্চ পর্যন্ত। এছাড়াও এখন যে তিনটি পরীক্ষা চলমান রয়েছে তার মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা আগামী ১৯শে মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। সূত্র: বিবিসি বাংলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App