×

শিক্ষা

"অপরাজিতা" পুরষ্কার পেলেন জাবির উপাচার্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১১:০৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পেয়েছেন ‘অপরাজিতা পুরস্কার ২০২১’। শুক্রবার (৫ মার্চ) বেলা সাড়ে তিনটায় উপাচার্যের অফিস কক্ষে উপাচার্যের পক্ষে পুরস্কারের সম্মাননা গ্রহণ করেন শেখ হাসিনা হলের প্রভোস্ট ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, চেক গ্রহণ করেন শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং উত্তরীয় গ্রহণ করেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন।

এ সময় অনলাইনে যুক্ত হয়ে উপাচার্য তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন,‘মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রথম নারী উপাচার্য হিসেবে আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব প্রদান করেছেন। এ কারণে অপরাজিতা পুরস্কার এবং সম্মান তাঁদের প্রতি উৎসর্গ করছি।

উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, কাজের মধ্যদিয়ে নিজের যোগ্যতা তুলে ধরতে চাই। এ পুরস্কার প্রাপ্তিতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। উপাচার্য তাঁর বক্তব্যে দেশে অগণিত অপরাজিতা প্রকাশ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App