×

শিক্ষা

জাবিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৭:৩৬ পিএম

জাবিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

জাবিতে কেন্দ্রীয় লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার চালু করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) বেলা ১১ টায় অনলাইনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ছোট হলেও এর বিশালত্ব অনেক। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করার এখানে অনেক তথ্য-উপাত্ত পাওয়া যাবে। নবীন গবেষকদের মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত চিন্তা-ভাবনা বেরিয়ে আসবে। উপাচার্য বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের  মাধ্যমে জাতির পিতাকে জানার সুযোগ আরও প্রসারিত হয়েছে বলে জানান।

অনুষ্ঠানে গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এক এবং অভিন্ন। তিনি বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু হিসেবে অভিহিত করেন। গ্রন্থাগারের অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এম শামীম কায়সার জানান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে  এক হাজারেরও বেশি বই র‍য়েছে। এই বইয়ের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব আ স ম ফিরোজ-উল-হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এ মামুন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App