×

শিক্ষা

মসজিদে ঢুকে নোবিপ্রবি' র সহকারী রেজিস্ট্রারকে ছুরিকাঘাত, আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২১, ১০:২৪ পিএম

মসজিদে ঢুকে নোবিপ্রবি' র সহকারী রেজিস্ট্রারকে ছুরিকাঘাত, আটক ১

প্রতীকি ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার আব্দুল কাদের রহমান কে মসজিদে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। আহত আব্দুল কাদের নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশিদ কলোনীর রতন মিয়ার ছেলে। সোমবার (১০ মে) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশিদ কলোনীর মুন্সি দিঘীর পাড় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত এ হামলার কোনো কারণ জানা যায়নি। ধারণা করা যাচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় ইউছুফ আলী ওরফে ভান্ডারী (৬০) নামের এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। তিনি একই এলাকার হাজী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।

হামলার শিকার আবদুল কাদেরের ছোটভাই আনোয়ার হোসেন জানান, তার বড়ভাই রশিদ কলোনীর মুন্সি দিঘীর পাড় জামে মসজিদে ইত্তেকাফে অংশগ্রহণ করেন। গত সাতদিন ধরে তিনি মসজিদে অবস্থান করছেন। সোমবার জোহরের নামাজের সময় তিনি নামাজের কাতারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ইউছুফ আলী তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ‘ইউছুফ আলী ভান্ডারীর রশিদ কলোনী এলাকায় একটি বড় গরুর খামার ছিল। ওই খামারের কারণে পরিবেশ দূষণ হওয়ায় এলাকাবাসী বিভিন্ন অধিদপ্তরে লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগপত্রে আমার ভাই আবদুল কাদের রহমানও একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর করেন। এ ঘটনার জের ধরে তিনি আমার ভাইকে ছুরিকাঘাত করেন বলে ধারণা করা হচ্ছে।’

এ ব্যাপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App