×

শিক্ষা

জবির নতুন উপাচার্য ড. ইমদাদুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২১, ০৩:১১ পিএম

জবির নতুন উপাচার্য ড. ইমদাদুল হক

ড. ইমদাদুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. ইমদাদুল হক। আজ মঙ্গলবার (১লা জুন) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডীন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে আগের পদের মেয়াদের অবশিষ্ট সময় পূর্ণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন, বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়ায় মহামান্য আচার্য, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জগন্নাথের সবাইকে নিয়ে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রুপদান করতে কাজ করে যাবো। এর জন্য আমি গবেষণা খাতকে বেশি প্রাধান্য দিতে চাই।

জবির দ্বিতীয় ক্যাম্পাস সম্পর্কে উপাচার্য বলেন, জবিতে যোগদান করে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন করতে আমার পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App