×

শিক্ষা

বঙ্গবন্ধু চেয়ার হিসেবে যোগদানে জার্মানি গেলেন ড. হারুন-অর-রশিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬ পিএম

বঙ্গবন্ধু চেয়ার হিসেবে যোগদানে জার্মানি গেলেন ড. হারুন-অর-রশিদ

ড. হারুন-অর-রশিদ। ছবি: ভোরের কাগজ

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপে ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে যোগদানের জন্য ঢাকা ছেড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে কাতার এয়ার ওয়েজের একটি বিমানে সস্ত্রীক জার্মান গেলেন তিনি।

গত ৩১ মার্চ হাইডেলবার্গ ইউনিভার্সিটির বাংলাদেশ চেয়ার নির্বাচিত হন প্রফেসর ড. হারুন-অর-রশিদ। ফেলোশিপের আওতায় ড. হারুন ‘বাংলাদেশ লেকচারস’ নামে লেকচার দেবেন। সেখানকার বিভাগীয় সভা, সেমিনার, কনফারেন্সে অংশগ্রহণ করবেন। একইসঙ্গে তিনি গবেষণা কার্যক্রমে অংশ নেবেন। শিক্ষণের নতুন উদ্যোগ ও উদ্ভাবনে কাজ করবেন প্রথিতযশা এই রাষ্ট্রবিজ্ঞানী।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দুই মেয়াদে ৮ বছর দায়িত্ব পালনের অব্যবহিত পরেই প্রফেসর ড. হারুন হাইডেলবার্গে বঙ্গবন্ধু চেয়ার হিসেবে মনোনীত হন। এমন সম্মানজনক পদে মনোনয়ন লাভ করায় সন্তোষ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বঙ্গবন্ধু চেয়ার হিসেবে জার্মানিতে সফলভাবে গবেষণা শেষ করে আবার দেশে ফিরবেন বলেও আশাবাদ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App