×

বিনোদন

এনসিবির দপ্তরে শাহরুখ পুত্র আরিয়ান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০২:৫০ পিএম

মাদক বিরোধী সংস্থা (এনসিবি)-র দপ্তরে হাজিরা দিতে গেলেন আরিয়ান খান। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে সেখানে পৌঁছলেন শাহরুখ-তনয়। একটি সাদা রঙের রেঞ্জ রোভারে দপ্তরে পৌঁছন আরিয়ান। সঙ্গে ছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। খবর আনন্দবাজার পত্রিকার।

২৬ দিন হাজতবাসের পর ৩০ অক্টোবর জামিন পেয়েছেন শাহরুখ-পুত্র। বাড়ি ফিরেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি। ২৩ বছর বয়সি তারকা-সন্তানকে আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে। আরিয়ানের জামিনের শর্ত ছিল- সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে আরিয়ানকে এনসিবি-র দফতরে হাজিরা দিতে হবে। সেই নিয়ম মেনেই শুক্রবার এনসিবি-র দপ্তরে পৌঁছন তিনি।

হাজতের বন্দিদশা কেটেছে বটে। কিন্তু ঘিরে রয়েছে নিয়মকানুনের বেড়াজাল। এখন বেশ কিছু দিন ‘মন্নত’-এর বাইরে পা রাখবেন না তারকা-তনয়। এমনই জানিয়েছিলেন শাহরুখের সহকারী পূজা দাদলানি। তবে জানা গেছে, শাহরুখের জন্মদিনে পরিবারের সঙ্গে আলিবাগে গিয়েছিলেন আরিয়ান। সেখানেই মা-বাবার সঙ্গে সময় কাটান তিনি। তবে এনসিবি দপ্তরে হাজিরা দেওয়ার তাগিদে ফের শহরে ফিরে এসেছেন শাহরুখ-পুত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App