×

বিনোদন

দরবেশ হয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০২:১২ পিএম

দরবেশ হয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

দরবেশ নাটকে অভিনেতা ইলিয়াস কাঞ্চন

দরবেশ হয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

দরবেশ হয়ে আসছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে তা বাস্তবে নয়, নাটকে। এইচ এম বরকতুল্লার পরিচালনায় বৈশাখী টিভিতে আগামী ১২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে আটটায় প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত বিশেষ নাটক ‘দরবেশ’।

এ দরবেশ কোনো সাধারণ দরবেশ নন! কুরআনের দরবেশ! যিনি কুরআন নিয়ে নাটক লিখেন জান্নাত প্রত্যাশী সাধারণ মানুষের জন্যে। তিনি মনিরাজপুরে এসে আস্তানা গেড়ছেন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানুষকে কুরআনের আলোয় আলোকিত করে জান্নাতগামী করার জন্যে। ক্ষিপ্ত হয়ে উঠেন গ্রাম্য মাতবর! তার সঙ্গে ক্ষিপ্ত হয় ভন্ড পীরের মুরিদরা। কিন্তু প্রতিবাদী যুবক রোস্তম দরবেশের দেয়া মায়ের ভাষায় কুরআন বুঝতে শিখে এবং  গ্রামগঞ্জে ঘুরে বেড়াতে থাকে কৃষকদের কুরআন বুঝাতে। দরবেশের সান্নিধ্যে এসে যখন খোদ মাতবরের ছেলেও কুরআন প্রচারে নিয়োজিত হয়, তখন মাতবর নিজের সন্তানকেও প্রহার করে। শুরু হয় সত্য-মিথ্যার দ্বন্দ্ব! কিন্তু এ দ্বন্দ্বের শেষ কোথায়?

দরবেশ নাটকে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আখি, এজি বিদ্বান প্রমূখ। 'দরবেশ' নাটকটি রচনা করেছেন নাট্যকার শাহ আলম নূর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App