×

বিনোদন

সৌমিত্রের প্রয়াণ দিবসে এদেশের ওটিটিতে নতুন চমক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০১:৩৭ পিএম

সৌমিত্রের প্রয়াণ দিবসে এদেশের ওটিটিতে নতুন চমক

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ৭২ ঘণ্টা

সৌমিত্রের প্রয়াণ দিবসে এদেশের ওটিটিতে নতুন চমক

প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস আজ সোমবার (১৫ নভেম্বর)। দিনটি উপলক্ষে তার স্মৃতিচারণায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে নতুন চমক। এদিন উন্মোচিত হচ্ছে তার অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ৭২ ঘণ্টার অফিশিয়াল পোস্টার।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় নির্মাতা অতনু ঘোষ পরিচালিত চলচ্চিত্রটি চরকিতে মুক্তি পাবে ২৫ নভেম্বর।

স্টোরি লাইন মুভিজ ও চরকি প্রথমবাবের মতো একসঙ্গে কাজ করছে। এই প্রযোজনার মধ্য দিয়ে ভারতীয় বাংলা কনটেন্টকে স্বাগত জানাচ্ছে চরকি। প্রতি মাসে নতুন ছবি উপহার দেয়ার প্রতিশ্রুতি থেকেই এবার আসছে চরকি অরিজিনাল ফিল্ম ৭২ ঘণ্টা।

একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ৭২ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই ছবিতে। এতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।

সেই সঙ্গে আরও রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জিসহ অনেককে।

চরকি অরিজিনাল ফিল্ম ৭২ ঘণ্টা প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে ছবিটি।

১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু সৌমিত্রের। সত্যজিতের ১৪টি চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App