×

বিনোদন

‘নুসরাতকে আজও ভালোবাসি’, মুখ খুললেন নিখিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৯:৫৪ এএম

‘নুসরাতকে আজও ভালোবাসি’, মুখ খুললেন নিখিল

নুসরাত ও নিখিল

‘নুসরাতকে আজও ভালোবাসি’, মুখ খুললেন নিখিল

ভালোবেসে একসঙ্গে থাকবার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। ধর্মের বেড়াজাল, সমাজের চোখ রাঙানিকে গুরুত্ব না দিয়ে সূদূর তুরস্কের বোদরুমে অভিনেত্রী এবং সদ্য নির্বাচিত সাংসদ নুসরাত জাহান রুহিকে বিয়ে করেন ব্যবসায়ী নিখিল জৈন। সেই রূপকথার বিয়ে দু-চোখ মেলে দেখেছিল গোটা দেশ। লাল লেহেঙ্গায় সুন্দরী নুসরাত, সাদা শেরওয়ানিতে নিখিল ঝলমলে নিখিল তুরস্কের এজিয়ান সাগরের ধারের বিলাসবহুল রিসর্টে মালাবদল সেরে, সাত পাক ঘুরে বিয়ে সেরেছিলেন। তারিখটা ২০১৯ সালের ১৯শে জুন। কিন্তু প্রায় দেড় বছর পর জানা গেল বৈধ ছিল না সেই বিয়ে। খবর হিন্দুস্তান টাইমস।

‘অ্যানালমেন্ট অফ ম্যারেজ’ নিয়ে নিখিল জৈনের করা মামলায় গত ১৭ই নভেম্বর রায় দেয় আলিপুর আদালত। সেখানে আদালতের তরফে জানানো হয়, 'বৈধ নয় নুসরাত-নিখিলের বিয়ে'। চলতি বছরের শুরু থেকেই নুসরাত-নিখিলের দাম্পত্য নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল সেই বিতর্ক কিছুটা হলেও থিতু হয়েছে এই রায়ের পর।

পাকাপাকিভাবে বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নিখিল। এক সময়-কে দেওয়া এক সাক্ষাত্কারে নুসরাতের প্রাক্তন জানান, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই ঠিকই কিন্তু, নুসরাতকে আমি এখনও ভালোবাসি।’ তবে নিখিল স্পষ্ট করেন যে নুসরাতকে তিনি ভালোবেসেছিলেন সেই নুসরাত আজও তার মনে। কিন্তু এখনকার নুসরাতকে তিনি কোনওভাবেই চেনেন না।

তুরস্কে ‘বিয়ে’ শেষে কলকাতার পাঁচতারা হোটেলে বসেছিল জুটির রিসেপশনের আসর, সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সাংসদে শপথ গ্রহণের সময়ও শাঁখা-সিঁদুরে সেজে নিজেকে নুসরাত জাহান রুহি জৈন বলেই পরিচয় করিয়ে দিয়েছিলেন বসিরহাটের সাংসদ।

নুসরাত এখন যশের সঙ্গে ঘর বেঁধেছেন। ছেলে ঈশানকে নিয়ে সুখী গৃহকোণ যশরতের। নিখিলের কথায়, ‘ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থেকেছে, ওদের সন্তান হয়েছে, আমি তো কোনওদিনই কিছু বলিনি'। আপতত নিজের কাজ নিয়ে ব্যস্ত নিখিল। সম্প্রতি পুরুষদের জন্য ডিজাইনার পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছেন তিনি। আর ‘রাঞ্ঝ’ কালেকশনের বিজ্ঞাপনী প্রচারের মুখও তিনি। তাই ব্যবসায়ী নিখিল এখন মডেলও। তাই অতীত ভুলে এখন সামনে এগিয়ে যাওয়ায়ই লক্ষ্য নিখিলের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App