×

বিনোদন

ভারতী সিং মা হতে চলেছেন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:৫৯ পিএম

ভারতী সিং মা হতে চলেছেন!

মা হচ্ছেন ভারতী

ভারতী সিং মা হতে চলেছেন!
ভারতী সিং মা হতে চলেছেন!

নেট দুনিয়ায় এখন সুখবরের বন্যা বয়ে চলেছে। সাত পাকে বাঁধা পড়েছেন একগুচ্ছ তারকা, পাশাপাশি চলতি বছরেই মাতৃত্বকে স্বাগত জানিয়েছেন বহু তারকা দম্পতি। চলতি বছর আনুষ্কা, কারিনা, শ্রেয়া থেকে ছোটপর্দার জনপ্রিয় মুখ কিশওয়ার মার্চেন্ট, অনিতা হাসনন্দানি, অদিতি সিং-রা মা হয়েছেন। এই বছর শেষে আরও একটা সুখবরের গুঞ্জন শোনা গেল। গোপন সূত্রে খবর, মা হতে চলেছেন লাফটার কুইন ভারতী সিং। আগামী বছর হর্ষ-ভারতীর কোল আলো করে আসবে খুদে অতিথি।

সূত্র বলছে, এটা খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে, আপাতত বিশ্রামে রয়েছেন ভারতী এবং নিজের সমস্ত কাজ বন্ধ রেখেছেন। ভারতী খুব বেশি বাইরে বের হচ্ছেন না। তবে খুব শীঘ্রই কাজে ফিরবেন ভারতী। চলতি সপ্তাহের শেষেই কপিল শর্মার শো-এর শ্যুটিং সেটে হাজির হওয়ার কথা ছিল ভারতীর, তবে জানা যাচ্ছে কয়েক সপ্তাহ পর ভারতী এই কমেডি শো-তে ফিরবেন।

মা হওয়ার খবরের সত্যতা যাচাই করতে হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয়েছিল ভারতীর সঙ্গে, খবর স্বীকার না করলেও এটিকে জল্পনা বা ভুয়ো খবর বলে উড়িয়েও দিলেন না ভারতী। এই কৌতুকাভিনেতা বলেন, আমি এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে চাই না। যখন সঠিক সময় আসবে আমি তখন নিশ্চয় বলব। এইসব খবর তো আর গোপন রাখা যায় না। যখন আমি চাইব নিশ্চয় জানাব।

বেশ কয়েক মাস ধরেই ভারতীর মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ৩৭ বছর বয়সী অভিনেত্রী মাস কয়েকের মধ্যেই ওজন ঝরিয়েছেন। ভারতীর ট্রান্সফরমেশন চমকে দিয়েছে সকলেই। ২০২০ সালেই প্রেগন্যান্সি প্ল্যান করেছিলেন ভারতী ও হর্ষ, তবে করোনার জেরে সেই পরিকল্পনা বাতিল করেন। ২০১৭ সালে লেখক হর্ষ লিম্বোচিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ভারতী, সদ্যই চতুর্থ বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন দুজনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App