×

বিনোদন

এবার আসিফ-ইথুন বাবু জুটির 'মুনিয়ারে মুনিয়া'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৩:৪৫ পিএম

এবার আসিফ-ইথুন বাবু জুটির 'মুনিয়ারে মুনিয়া'

আসিফ আকবর ও ইথুন বাবু

এবার আসিফ-ইথুন বাবু জুটির 'মুনিয়ারে মুনিয়া'

সবসময় সবকিছুর জন্ম হয়না, মুনিয়া রে মুনিয়া'র জন্মটা আমার কাছে একটু অন্যরকম। 'ও প্রিয়া তুমি কোথায়' গানের পর সর্ম্পূণ আত্মতৃপ্তির একটি গান এটি। আসিফ আকবরের নতুন গান 'মুনিয়ারে মুনিয়া' নিয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

আসিফ আর ইথুন বাবুর গানের বোঝাপড়া সবসময় একটু আলাদা হয়ে থাকে, তারই ধারাবাহিকতায় চূড়ান্তপর্বে তৈরি হয়েছে এই গান। ‌'মুনিয়ারে মুনিয়া'র সম্পূর্ণ মিউজিক ওম স্টুডিও কলকাতায় করা হয়েছে।

সম্প্রতি ইথুন বাবু তার ফেসবুক প্রফাইলে আসিফ আকবরের সঙ্গে কেক কাটার একটি ছবি পোস্ট করেন। সেই ছবি ভক্ত শ্রোতাদের মাঝে ব্যপক সারা ফেলে। মূলতঃ এটাই ছিলো 'মুনিয়ারে মুনিয়া' গানের মহরত।

আসিফ আকবর জানালেন, ইথুন বাবু ভাইয়ের গান কখন কি হয়ে যায় তা বলা খুবই মুশকিল। 'মুনিয়ারে মুনিয়া' গান নিয়ে আমি চরম আশাবাদী। কারণ এ ধরনের গান অনেকদিন পরে গাইলাম। ভক্ত শ্রোতাদের ভালোবাসা আমি সব সময় আমার হৃদয় মাঝে ধারণ করি। সাউন্ডটেকের ব্যানারে খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে 'মুনিয়ারে মুনিয়া'।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App