×

বিনোদন

নায়ক ফারুকের চিকিৎসায় ১৫ কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৫:৫৩ পিএম

নায়ক ফারুকের চিকিৎসায় ১৫ কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি

রুপালি পর্দার নায়ক আকবর হোসেন পাঠান ফারুক

১০ মাসেরও বেশি সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। কখনও তার শারীরিক অবস্থার উন্নতি, আবার কখনও অবনতি হয়।

কিন্তু তারপরেও পরিবারের সদস্যরা হাল ছাড়েননি। ব্যয়বহুল হওয়ার পরেও চিকিৎসা চালিয়ে যাচ্ছে পরিবার।

চিকিৎসার ব্যয় বহন করতে প্রায় ১৫ কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি করেছে ফারুকের পরিবার। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টও শূন্য। স্বজনদের কাছ থেকে করতে হয়েছে ধার-দেনা। সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক।

ফারুকের সবশেষ অবস্থার বিষয়ে তিনি জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। একটু একটু করে তিনি (ফারুক) সুস্থ হয়ে উঠছেন। পাঁচ মাস আগে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এখন নিজের পছন্দের সব ধরনের খাবার খেতে পারছেন। রক্তচাপ ও মস্তিস্কে যে সমস্যা ছিল, তাও এখন নিয়ন্ত্রণে। স্নায়ুতন্ত্রে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে, যা আগে ছিল না। এর চিকিৎসা দীর্ঘমেয়াদি।

২০২১ সালের মার্চে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ফারুক। এরপর থেকেই অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App