×

বিনোদন

নতুন নাটকে জমজমাট নাট্যাঙ্গন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৮, ১২:৪৬ পিএম

নতুন নাটকে জমজমাট নাট্যাঙ্গন
নতুন নাটকে জমজমাট নাট্যাঙ্গন
নতুন নাটকে জমজমাট নাট্যাঙ্গন
বছরের শুরুতেই মঞ্চে এসেছে বেশ কয়েকটি নতুন নাটক। এ ছাড়া প্রায় অর্ধশতাধিক নাট্যদল চলতি বছরে তাদের নতুন নাট্যপ্রযোজনা মঞ্চে আনার পরিকল্পনা করছে। এ নিয়ে মহড়া কক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন মঞ্চশিল্পীরা। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রæয়ারি মাসে মঞ্চে আসা নতুন নাটক নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গত ১৬ জানুয়ারি মঞ্চস্থ হয় প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং এন্ড ডিজাইনের ৩৩তম ব্যাচের সমাপনী নাটক ‘নৈশভোজ’। মনোজ মিত্রের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন মিতুল রহমান। নাটক প্রদর্শনীর আগে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং এন্ড ডিজাইন ৩৩তম ব্যাচের সনদপত্র বিতরণ করা হয়। পরে সমাপনী প্রযোজনা হিসেবে নৈশভোজ নাটকটি মঞ্চস্থ হয়। এ দিকে চলতি বছরে ‘নৈশভোজ’ নাটকটি মঞ্চে আনবে ভিশন থিয়েটার। মার্চ কিংবা এপ্রিলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নির্দেশনা দিচ্ছেন গোলাম শাহরিয়ার সিক্ত। গত ২১-২৩ জানুয়ারি টানা তিনদিন মঞ্চায়িত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রযোজনা ‘অ্যালকেমিস্ট’। নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। জাবি নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর বেশ কিছু নতুন নাটক মঞ্চে আনবে তারা। চট্টগ্রামের অন্যতম নাট্য সংগঠন নান্দীমুখ নাট্যদলের ১৪তম প্রযোজনা হিসেবে মঞ্চে এসেছে ‘আমার আমি’। গত ১০ ফেব্রæয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান অসীম দাশ। বিপ্লবী সূর্যসেনকে নিয়ে লেখা ‘ট্রায়াল অব সূর্যসেন’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম আজিজ। গত ৪ ফেব্রæয়ারি নাটকটি মঞ্চে আনে ঢাকা পদাতিক। ইতিহাসনির্ভর এ নাটকে সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল, নির্মল সেন, ব্রিটিশ উকিল, বাঙালি উকিলসহ প্রায় ৪০টি চরিত্রের সন্নিবেশ ঘটেছে। নাটকটিতে সূর্যসেন চরিত্রে অভিনয় করেন নাদের চৌধুরী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের ৯০তম প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে নাটক ‘মানুষ’। লিখেছেন জাবেদ মাহমুদ। নির্দেশনা দিয়েছেন নাজমুল হোসেন। জাবি বার্ষিক নাট্যোৎসবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় গত ৮ ফেব্রæয়ারি। ভাষার মাসে হারানো শব্দের খোঁজে প্রতিপাদ্য নিয়ে মঞ্চে এসেছে নাটক ‘নিখোঁজ সংবাদ’। প্রযোজনা করেছে নতুন থিয়েটার প্রতিষ্ঠান ‘কথা ও কাহিনী’। রেজা আরিফের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একাধিক নাট্যদল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী। লিখেছেন গাউসুল আলম শাওন, রেজা আরিফ ও আদনান আদিব খান। উপদেষ্টা নির্দেশক হিসেবে আছেন তারিক আনাম খান। গত ১৫ ফেব্রæয়ারি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। সিরাজগঞ্জের অন্যতম নাট্যদল ‘নাট্যলোক’ মঞ্চে এনেছে নতুন প্রযোজনা ‘রূপসুন্দরী’। মাহবুব আলম রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক কুমার সাহা। সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে গত ১৮ ফেব্রæয়ারি সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় ফেব্রæয়ারি মাসে মঞ্চে এসেছে ‘পাঁজরে চন্দ্রবান’। শাহমান মৈশানের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ইসরাফিল শাহীন। এ ছাড়া মাসুম রেজার লেখা ও নির্দেশনায় চান্নিপশর, শুভাশীস সিনহার লেখা ও নির্দেশনায় রুধিররঙ্গিণী, বাকার বকুলের লেখা ও নির্দেশনায় উজানে আদম সুরত, আনন জামানের লেখা শ্রাবণ ট্র্যাজেডি, শাকুর মজিদের লেখা হাছনজানের রাজা, রুমা মোদকের লেখা অন্তর্গত, হৃদি হকের লেখা ‘৭১ ও একজন নাট্যকার’, আলতাফ শাহনেওয়াজের লেখা নৃত্যকী নাটকগুলো চলতি বছরে মঞ্চে আসবে বলে জানা গেছে। সব মিলিয়ে নতুন নাটকে বছর জুড়ে মুখরিত থাকবে নাট্যাঙ্গন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কখন, জানাল ইরান

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কখন, জানাল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App