×

বিনোদন

ভারতীয় বঙ্গ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বাসেডর শাকিব খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০২:০৫ পিএম

ভারতীয় বঙ্গ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বাসেডর শাকিব খান

শাকিব খান। ফাইল ছবি

ভারতীয় বঙ্গ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বাসেডর শাকিব খান
ভারতীয় বঙ্গ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বাসেডর শাকিব খান

বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে একটি রেস্টুরেন্টে শাকিব খানের সঙ্গে সম্মতি সাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২ এর আহ্বায়ক মিলন আওন। ছবি: সংগৃহীত

বর্হি:বিশ্বে বাংলা ভাষাভাষিদের সবচেয়ে বড় উৎসব বঙ্গ সম্মেলনে বাংলাদেশ ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সুপার স্টার শাকিব খান। এ বছরের ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে জৌলুস নগরী লাস ভেগাসে এ আসর বসছে। উৎসবটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স-এনএবিসি নামেও পরিচিত।

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বর্হি:বিশ্বের সবচেয়ে বৃহৎ এই বাংলা ভাষাভাষি সম্মেলন। বঙ্গ সম্মেলনের ইতিহাসে শাকিব খান প্রথম ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন।

[caption id="attachment_331586" align="aligncenter" width="1280"] বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে একটি রেস্টুরেন্টে শাকিব খানের সঙ্গে সম্মতি সাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২ এর আহ্বায়ক মিলন আওন। ছবি: সংগৃহীত[/caption]

আজ বুধবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ‘‘মাছের ঝোল’’ নামে একটি রেস্টুরেন্টে শাকিব খানের সাথে একটি সম্মতি সাক্ষর হয়। এতে আয়োজক সংগঠন সিএবি'র পক্ষে সাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২ এর আহ্বায়ক মিলন আওন। অনুষ্ঠানে সম্মেলনের বাংলাদেশ আউট রিচের পক্ষে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান সাকী।

শাকিব খান বলেন, এরআগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও সময় সুযোগ না হওয়ায় আসা হয়নি। এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আমাকে বাংলাদেশ আউট রিচ ব্রান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত। আমি আশা করি, জুলাই মাসে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা বঙ্গ সম্মেলনে অংশ নেবেন।

মিলন আওন বলেন, প্রতি বছর বঙ্গ সম্মেলনে ৮ থেকে ১০ হাজার মানুষের ভীড় হয়। এবার বলিউড, ঢালিউড ও টলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সবকটি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শো-সহ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও ভারতের প্রায় একশ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মিলন আওন।

প্রসঙ্গত, এবছর লাস ভেগাসের এই আয়োজনে কয়েকটি পর্বে বাংলাদেশকে বিশেষভাবে উপস্থাপন করা হবে। প্রতিবছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই আসর অনুষ্ঠিত হয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App