×

বিনোদন

শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করতে চাই : মিলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০২:২৭ পিএম

শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করতে চাই : মিলন

আনিসুর রহমান মিলন। ফাইল ছবি

শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করতে চাই : মিলন

আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। নির্বাচনে প্রার্থী হয়েছেন একঝাঁক শিল্পী। এবার নেই কোনো প্যানেল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১ জন বিজয়ী হয়ে নতুন কমিটি গড়বেন সংগঠনটির ভবিষ্যতের জন্য। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাট্যপাড়া মেতেছে তাই ভোট উৎসবে। শিল্পীরা এক হলেই চলছে ভোটের গল্প। চায়ের চুমুকে ভোটের আলাপ জমে উঠেছে। এবার সহ-সভাপতি পদে নির্বাচন করছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি নির্বাচনী প্রচারণায়।

নির্বাচিত হলে শিল্পীদের জন্য কী কাজ করার পরিকল্পনা নিয়েছেন? এর জবাবে আনিসুর রহমান মিলন বলেন, ‘আমি সবসময় শিল্পীদের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে সবসময়। তাদের জন্য নির্বাচনে এসেছি। অনেক পরিকল্পনাই আছে, যা শিল্পীদের উন্নয়নে কাজে আসবে। সবার সহযোগিতা পেলে অনেক কিছুই করতে পারবো। কথায় নয়, কাজে প্রমাণ দিতে চাই।’

এই অভিনেতা আরও বলেন, ‘শিল্পীদের সবাইকে অনুরোধ করব- স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে ভোট দিতে আসবেন। আমরাও যারা নির্বাচন করছি সবাই চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে চলতে। সবাই সর্তক থাকলে এই মহামারি থেকে আমরা মুক্ত হতে পারবো।’

বর্তমানে মিলনের হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। এর বাইরে বেশ ব্যস্ত সময় যাচ্ছে নাটকের শুটিং নিয়ে। সম্প্রতি ‘আলপিন’ শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

মিলন অভিনীত মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্র নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’, মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ ও সাইফ চন্দনের ‘ওস্তাদ’। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে একে একে চলচ্চিত্রগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App